Breaking News
 
Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Dhupguri:ধূপগুড়িতে শান্তিতেই চলছে উপ-নির্বাচন, ভোটারদের মধ্যেও বিশেষ উৎসাহ

By-election polling is going on peacefully in Dhupguri
By-election polling is going on peacefully in Dhupguri

 

জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর : জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শান্তিতেই চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ভোটারদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। উপ-নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এখনও পর্যন্ত কোথাও গন্ডগোলের কোনও খবর পাওয়া যায়নি। তবে, ধূপগুড়ির কয়েকটি বুথে ভোটগ্রহণের যন্ত্র বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও ভোট শুরু হওয়ার পর যন্ত্র খারাপ হয়েছে, কোথাও আবার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরুই করা যায়নি। এই কেন্দ্রগুলিতে সকাল সকাল লম্বা লাইন পড়েছে। বুথের বাইরে বসে অপেক্ষা করছেন ভোটারেরা। যন্ত্র সারানোর চেষ্টা চলছে।

বুথের দরজায় পুলিশ থাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ধূপগুড়ির ২৪৬ নং বুথে বিজেপি প্রার্থী তাপসী রায় অভিযোগ জানিয়েছেন, পুলিশ বুথের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, তাদের ২০০ মিটার দূরে থাকার কথা। পুলিশকে দেখে ভোটারেরা আতঙ্কিত হয়ে পড়েন বলে অভিযোগ বিজেপির। এ বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। তাপসী সকাল সকাল নিজের ভোট দিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কোথাও গোলমাল হয়নি। জয়ের বিষয়ে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন তাপসী। এ ছাড়া, ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ও সকালেই ভোট দিয়ে দিয়েছেন। জয় নিয়ে আশাবাদী তিনিও।

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর পর ধূপগুড়ি আসনটি খালি হয়ে পড়ে। ২০২১ সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহীদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে এই আসনে প্রার্থী করেছে বিজেপি। এখানে মোট ভোটার সংখ্যা ২,৬৮,৮৯৯, তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১,৩১,৩১৮, মোট বুথ সংখ্যা ২৬০, ভোটার কর্মী ১,৭৯৬।



You might also like!