West Bengal

2 years ago

Tripura By-election 2023:বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শাসক দলের জন্য চ্যালেঞ্জ

By-elections in Buxnagar and Dhanpur assembly
By-elections in Buxnagar and Dhanpur assembly

 

সোনামুড়া  :  ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। সোমবার রাতে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর টহলদারি নজরে এসেছে। সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা তৎপর রয়েছে। এই দুই কেন্দ্রে উপনির্বাচন শাসক দলের জন্য চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত বিধানসভা নির্বাচনে বক্সনগর এর জয়ী সিপিআইএম প্রার্থীর মৃত্যুতে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পদত্যাগের ফলে ধনপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত নির্বাচনে দীর্ঘদিন পর সিপিআইএম বাদে কোন দল জয়লাভ করেছিল ধনপুরে। কিন্তু বক্সনগর অধরাই থেকে গিয়েছিল। দুটি কেন্দ্রেই ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের সংখ্যাই বেশি। বক্সনগর কেন্দ্রে ভোটার প্রায় ৪৩১৪৫ জনের মত। গত বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রে সিপিআইএমের শামসুল হক ৪৮৪৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেনকে পরাজিত করেছিল। শামসুল হক পেয়েছিল ১৯৪০৪ ভোট অপরদিকে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন পেয়েছিল ১৪৫৫৫ ভোট।

শামসুল হক মারা যাওয়া এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর। এ বছর সিপিআইএম প্রার্থী করেছে প্রয়াত শামসুল হকের ছেলে মিজান হোসেনকে। অপরদিকে বিজেপি তাদের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেনই আস্থা রেখেছেন উপ নির্বাচনেও। ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের কৌশিক চন্দ্রকে ৩৫০০ ভোটে পরাজিত করেছিল। প্রতিমা ভৌমিক পেয়েছিলেন ১৯১৪৮ ভোট। অপরদিকে কৌশিক চন্দ্র পেয়েছিলেন ১৫৬৪৮ ভোট।

You might also like!