West Bengal

2 years ago

Road Accident in bankura:কালভার্টে ধাক্কা খেয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, জখম অন্তত ২০ জন

The bus loaded with passengers overturned after hitting the culvert at Nayanjuli
The bus loaded with passengers overturned after hitting the culvert at Nayanjuli

 

অনিরুদ্ধ সরকার (বাঁকুড়া ):বাস উল্টে জখম শিশু সঙ্গে  একাধিক যাত্রি। রানীগঞ্জ থেকে পুরুলিয়ার অভিমুখে ছুটে যাচ্ছিল একটি যাত্রিবোঝাই বাস।  পুরুলিয়া  অভিমুখে যাওয়ার সময় শালতোড়ার কৃষ্ণপুরে কলেজ মোড়ের কাছে  দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয়রা জানান একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে দূর থেকে ছুটে এসে দেখি একটি যাত্রীবাহী বাস উল্টে রয়েছে। আহত  চালকের দাবি  বাসের স্টিয়ারিং কেটেই ঘটে এই দুর্ঘটনা।


স্টিয়ারিং কেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারলে সেখান থেকে নয়ানাঞ্জলি তে উল্টে যায় বাসটি। স্থানীয় সূত্রে জানা যায় বাসটিতে চালক ও খালাসী সহ প্রায় কুড়িজন যাত্রী ছিলেন ও কিছু শিশুও ছিলেন।  তড়িঘড়ি স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য শালতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। ১৫ থেকে ২০ জন যাত্রীদের চিকিৎসা চলছে  শালতোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেরই হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা যায়।  ঘটনাস্থলে রয়েছে শালতোড়া থানার পুলিশ। উদ্ধার করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ বাসটি। যান্ত্রিক গোলযোগের কারণে  বাসটি নিয়ন্ত্রণ হারাল না কি বাসটির গতিবেগের বেশি ছিল তা ক্ষতিয়ে দেখছে তদন্তে নেমেছে পুলিশ

You might also like!