Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Blockage of drinking water in Mainaguri:ময়নাগুড়িতে পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি রেখে অবরোধ

Blockage of drinking water in Mainaguri
Blockage of drinking water in Mainaguri

 

ময়নাগুড়ি, ১৬ মে  : জলপাইগুড়ির ময়নাগুড়িতে দীর্ঘদিন ধরে বন্ধ জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের সরবরাহ। প্রশাসনের বিভিন্ন মহলে পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ন’টা থেকে ময়নাগুড়ি-দোমোহনি হয়ে জলপাইগুড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কয়েক ঘণ্টা অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রের খবর, বছরখানেক হল দোমোহনি গ্রাম পঞ্চায়েতের প্রণবপল্লি ও সরকারপাড়ায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। অভিযোগ, এই কাজ চলার জন্য পুরোনো যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা ছিল তা আজ প্রায় চার মাস বন্ধ। যেকারণে কুয়োর জলই পান করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এর ফলে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এদিন দোমোহনি পুরোনো বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা। তাঁরা এসে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। তবে স্থানীয়রা জানান, যতক্ষণ না পানীয় জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে। যদিও পরে তাঁরা অবরোধ তুলে নেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…