West Bengal

2 years ago

Bomb blast in Murshidabad :মুর্শিদাবাদে বিস্ফোরণ, উড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ

Blast in Murshidabad, roof of Anganwadi center blown off
Blast in Murshidabad, roof of Anganwadi center blown off

 

সামশেরগঞ্জ, ২০ আগস্ট  : রাজ্যে বিস্ফোরণের ধারা অব্যাহত । রবিবাসরীয় সকালে বিস্ফোরণের তীব্রতায় মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের আইসিডিএস সেন্টারের ছাদ। রবিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এদিন সাতসকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

রবিবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারের ছাদ উড়ে যায়। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। যদিও আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ থাকলেও বাইরে শিশুদের ক্লাস হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদটিও উড়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। কীভাবে তীব্র বিস্ফোরণ হল? আগে থেকে বিস্ফোরক মজুত ছিল কি না? কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল, সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।


You might also like!