Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Agnimitra Pal: জামিন পেলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল

Agnimitra Pal (File Picture)
Agnimitra Pal (File Picture)

 

আসানসোল, ২১ জুন: খড়গপুর শহরের একটি মামলায় জামিন পেলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল । খড়গপুর টাউন থানার পুলিশ বিশেষ নির্দেশিকা জারি করেছিল রাবনবাবির আখড়াকে কেন্দ্র করে আর তারই প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ দেখিয়েছিলেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মী সমর্থকরা। তাতেই একটি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় শুক্রবার সকালে খড়্গপুর মহকুমা আদালতে হাজির হন অগ্নিমিত্রা। বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন নিয়ে বেরিয়ে তিনি বলেন, “মমতার সরকার শুধু কেস দিতেই জানে । যা কেস দেওয়ার দিয়ে দিন, ২০২৬ সালে বিজেপির সরকার আসবে এরাজ্যে।”

বাংলায় তখন ভোটের আবহ। মেদিনীপুরের বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়ে গিয়েছে। সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। থানার গেটে তালা লাগানো-সহ কর্তব্যরত অফিসারদের সঙ্গে আঙুল উঁচিয়ে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ ১৬ জনের নামে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৫৩, ১৮৬, ৫০৬ এবং ১২০-এর বি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

You might also like!