Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

BJP slammed for disparaging ad on TMC::‘অপমানজনক’ বিজ্ঞাপন দিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা BJP-র,জয় হতেই তোপ তৃণমূলের

BJP hit the Supreme Court
BJP hit the Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে তুমুল ভর্ৎসিত হল বিজেপি। সুপ্রিম কোর্ট জানিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, তা প্রাথমিকভাবে 'অপমানজনক' বলে মনে করছে শীর্ষ আদালত ।

বিজ্ঞাপন বন্ধের ইস্যুতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়েছিল বিজেপি। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চ যে হেতু এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তাই ওই নির্দেশের উপর ডিভিশন কোনও হস্তক্ষেপ করবে না। হাইকোর্টের এই রায়ের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

নির্বাচন চলাকালীন বিজেপির বেশ কিছু বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশিত হয়। সেই সমস্ত বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দল। এমনকি, পরে এই বিজ্ঞাপন বন্ধের ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাঁরা।

প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, বিজেপির বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল বিজেপি। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই আবেদনের ভিত্তিতে জানিয়ে দিয়েছিল, কোনও বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা লক্ষণরেখা থাকা উচিত। সেই কারণে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপরে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল বিজেপি। তাঁদের বক্তব্য ছিল, নির্বাচন চলাকালীন যেখানে আদর্শ আচরণবিধি চলছে, সেখানে আদালত কী ভাবে কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে? পাশাপাশি ওই মামলায় বিজেপিকে যুক্ত করা হয়নি বলেও আপত্তি জানান হয়। এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

বিজেপির দুটি বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছিল। দুটি বিজ্ঞাপনে লেখা ছিল, ‘দুর্নীতির মূল মানেই তৃণমূল’ এবং ‘সনাতন বিরোধী তৃণমূল’ বলে লেখা ছিল। এই দুটি কথা নিয়ে ঘোরতর আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। এই বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর, বেঠিক এবং অবমাননামূলক বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তাঁরা। এই দুটি বিজ্ঞাপন নিয়ে নির্বাচন কমিশন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল। কেন এই ধরনের বাক্য বিজ্ঞাপনে ব্যবহার করা হল, সেটা নিয়ে জবাবদিহি করা হয়েছিল।


You might also like!