Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Soham Chakraborty: রেস্তরাঁ কাণ্ডে সোহমকে স্বস্তি দিল বারাসত!

Soham Chakraborty (File Picture)
Soham Chakraborty (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগাম জামিন নিতে বারাসত আদালতে সোহম চক্রবর্তী। তিনি বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ আদালতে পৌঁছন। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। সোহমের কথায়, “বিষয়টা বিচারাধীন। যা বলার আইনজীবী বলবে। আমি কিছু বলব না।” বেলা ১ টা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ কনভয় নিয়ে বারাসত আদালতে যান তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। প্রথমে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তারকা বিধায়ক। তার পর আদালত কক্ষের ভিতরে যান। সূত্রের খবর, আত্মসমপর্ণ করে আগাম জামিনের আর্জি জানান তিনি। বেলা ১ টা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। এবিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। সোহমের কথায়, “বিষয়টা বিচারাধীন। যা বলার আইনজীবী বলবে। আমি কিছু বলব না।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে সোহম ও রেস্তরাঁ কাণ্ড। শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তরাঁ মালিককে মারধর করার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। জল গড়িয়েছে থানা পর্যন্ত। টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত রেস্তরাঁ মালিক। অভিযোগ, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কোনও পদক্ষেপ করেনি থানা। বুধবার মামলা দায়েরের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেন রেস্তরাঁ মালিক। বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দেন। আগামিকাল মামলার শুনানি।

You might also like!