West Bengal

2 years ago

Bankura:অমৃত ভারত প্রকল্পে নতুন রূপ পাবে বাঁকুড়া স্টেশন

Bankura station will get a new look under the Amrit Bharat project
Bankura station will get a new look under the Amrit Bharat project

 

বাঁকুড়া  : অমৃত ভারত প্রকল্পে নতুন রূপ পেতে চলেছে বাঁকুড়া স্টেশন।এই প্রকল্প রূপায়নে মঙ্গলবার সকালে দক্ষিণ পূর্ব রেলের ডি আর এম সুমিত নারুলা বাঁকুড়া স্টেশন পরিদর্শন করেন।এই মাসের ২৫ তারিখে এলাকার বিধায়কদের সাথে রেল কর্তাদের বৈঠক হয়।গতকাল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলওয়ে বোর্ডের এক বৈঠক হয়।এই দুই বৈঠকে যে সব প্রস্তাব পেশ করা হয় তার বাস্তব পরিস্থিতি দেখেন ডি আর এম সহ রেলের কর্তারা।ডি আর এম শ্রী নারুলার সাথে মিলিত হন রেল বোর্ডে মনোনীত সদস্য বিপ্রদাস মিদ্যা , বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা।প্রস্তাবিত বাকুঁড়া স্টেশন সংলগ্ন কেঠারডাঙায় আন্ডারপাস পূজোর পরেই কাজ শুরু হয়ে যাবে বলে শ্রী নারুলা জানান।এছাড়াও বাঁকুড়া ষ্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে লিফট, এক্সলেটার বসানোর কাজ শীঘ্রই শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।বিডিআরস্টেশনের ফাঁকা জায়গায় নতুন সাইকেল স্টান্ড তৈরি হবে, পূজার আগেই স্টেশনে ডিসপ্লে বোর্ড পুনরায় লাগানো হবে।বাঁকুড়া স্টেশন পরিদর্শন করে রেল বোর্ডের পদস্থ কর্তাদের নিয়ে শ্রী নারুলা বি ডি আর রেলপথে বাঁকুড়া থেকে মশাগ্ৰাম পর্যন্ত বিভিন্ন ষ্টেশনের পরিস্থিতি পরিদর্শন করেন।

বিপ্রদাস বাবু বলেন যাত্রী সাধারনের সুবিধার্থে আমরা যে সব প্রস্তাব রেখে ছিলাম তা খতিয়ে দেখেন তিনি। বিধায়ক নিলাদ্রী দানা বলেন বাঁকুড়া স্টেশনে উন্নত পরিষেবা যাতে সাধারণ যাত্রীরা পান সেদিকে নজরদারির আশ্বাস দেন তিনি।তিনি আশা প্রকাশ করে বলেন বাঁকুড়া স্টেশন নতুন সাজে সেজে উঠবে।

You might also like!