Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

AC outage in Bandebharat Express:বন্দেভারতের এসি খারাপ, ট্রেনের ভিতর ছাতা খুলে সফর যাত্রীদের

AC outage in Bandebharat Express
AC outage in Bandebharat Express

 

বীরভূম, ২২ মে  :শিলিগুড়ি-হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে জল পড়ছে ৷ ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে যাত্রীরা ৷ বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পরেন যাত্রীরা ৷ রেলকর্মীরা জল মুছে কোন রকমে বিষয়টি সামাল দেন৷

শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট। ডাউন বন্দেভারত এক্সপ্রেসের সি ১৩ কামড়ায় এসি বিকল হয়ে যায়৷ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে৷ জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের। যা কার্যত বিরল৷ যাত্রীদের অভিযোগ, এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়৷ তার উপর জল পড়া শুরু হয়৷ টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোন ফল হয়নি বলে অভিযোগ।তাই বোলপুর স্টেশন ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পরেন যাত্রীরা। তড়িঘড়ি রেলকর্মীরা এসে জল মুছে কিছুটা সামাল দেন৷

যাত্রীরা বলেন, "এত টাকা দিয়ে টিকিট কাটতে হয়৷ ফাস্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিন্মমানের হবে? আমরা টিটিকে বার বার বলেছি, উনি কোন ব্যবস্থা করতেই পারেননি৷ ট্রেনের মধ্যে জালনা নেই, এসি খারাপ, জল পড়ছে ভাবুন তো কি অবস্থা।"


You might also like!