Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Amit Shah:সিএএ নিয়ে রানাঘাটের সভায় খোঁচা অমিত শাহের

Amit Shah
Amit Shah

 

নদিয়া  : ‘‘সিএএ এই দেশে আসা উচিত কি না?  নির্বাচনী সভামঞ্চ থেকে এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শাহ বলেন, “বহু মানুষ আজ নাগরিকত্ব পাননি। অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে মমতা সরকার। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের বিরোধিতা করছে। আমরা সকলকে নাগরিকত্ব দেব।’’

শাহ বলেন, ‘‘ভোটের জন্য সিএএ করতে দিচ্ছেন না মমতা। বিরোধিতা করছেন। আমি বলতে চাই, এত বছরে বাংলাকে বরবাদ করেছেন। কাটমানি আটকানো উচিত কি না আপনারা বলুন? অনুপ্রবেশ, বিস্ফোরক, সন্দেশখালির মতো ঘটনা কি আটকানো উচিত কি না!’’

শাহ বলেন, ‘‘মমতা এক জন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। করেছেন ওঁর নেতারা। ওঁর লজ্জা করা উচিত। সিবিআই তদন্ত করছে। বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। আমরা সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝোলাব।’’শাহ রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোটের আবেদন জানান রানাঘাটবাসীকে। এর পরেই শাহের হাতে উপহার তুলে দেন রাজ্য বিজেপির নেতা, কর্মীরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে শেষ হয় সভা।


You might also like!