Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Adhir Ranjan Chowdhury : ভোটের প্রচারে নেমে পড়লেন অধীর, জনসংযোগে কংগ্রেস নেতা

Senior Congress leader Adhir Ranjan Chowdhury campaigned in Berhampore, Murshidabad
Senior Congress leader Adhir Ranjan Chowdhury campaigned in Berhampore, Murshidabad

 

বহরমপুর, ৩১ মার্চ : ভোটের প্রচারে নেমে পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বহরমপুরে ভোটের প্রচার করেন অধীর। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটে পরাজয়ের পর এ বার রাজ্য রাজনীতির ময়দানে নতুন করে লড়াই শুরু করতে চলেছেন তিনি।

গত রবিবার কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বহরমপুরের প্রার্থী হিসেবে অধীরের নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে কংগ্রেসের মুখ ছিলেন অধীর। ফলে তাঁর এই প্রত্যাবর্তনে দলীয় শিবিরে খুশির আবহ। হাতে সময় বেশি নেই। তাই মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়লেন অধীর। তিনি বলেন, "আমাদের অবশ্যই মানুষের সঙ্গে দেখা করতে হবে। এটাই নির্বাচনের নিয়ম।"

You might also like!