Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Road Accident In Asian Highway :এশিয়ান হাইওয়েতে দু'টি বাইকের সংঘর্ষে মৃত্যু এক যুবকের, আহত ৩

Road Accident In Asian Highway
Road Accident In Asian Highway

 

নকশালবাড়ি, ২ জানুয়ারি : এশিয়ান হাইওয়েতে ফের দুর্ঘটনা! এবার দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি শান্তিনগর এশিয়ান হাইওয়ে ২-র ফ্লাইওভারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জয় প্রসাদ রায়। আহতরা হলেন সঞ্জয় সিং, পবিত্র সিং এবং সায়ন বাড়ই।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে তিন যুবককেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, এশিয়ান হাইওয়েতে ২-তে পরপর দুর্ঘটনা ঘটে চলেছে। গত ২৮ ডিসেম্বর বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২-এ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হন কমপক্ষে ৬ জন। সেদিনই বাগডোগরার সিঙ্গিঝোড়া চা বাগানের কাছে এশিয়ান হাইওয়েতে ২-তে দুর্ঘটনায় প্রাণ যায় এক যুবকের। ঘটনায় আহত হন আরও দু’জন।


You might also like!