Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

Weather forercast of Bengal: চড়া রোদে কাহিল মহানগরী, আশান্বিত বৃষ্টির দেখা নেই

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : সেপ্টেম্বরের মাঝামাঝিতে মহানগরী কলকাতায় গরমের অস্বস্তি। চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। পূর্বাভাস থাকলেও, আশান্বিত বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দুপুরের পর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে ক্রমশ ঘন মেঘাচ্ছন্ন হতে পারে। এর জেরে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত টানা বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শহরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে।

You might also like!