Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’

Kolkata Police
Kolkata Police

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:লালবাজারে নতুন সমীকরণ: দিল্লির নেতাদের ‘ফলো’ করছে কলকাতা পুলিশ। তৃণমূলের পতনের পরেই ভোলবদল কলকাতা পুলিশের ডিজিটাল পরিচয়ে। যে পুলিশ এতদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করত, আজ তারাই ব্রাত্য করে দিল মমতা-অভিষেককে। আশ্চর্যজনকভাবে, এবার লালবাজারের নজরে রয়েছেন প্রধানমন্ত্রী এবং পিএমও ইন্ডিয়া (PMO India)। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে কলকাতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিজেপি। এখন ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিল্লি ও দিল্লির নেতাদের সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপন করে পুলিশ প্রশাসন সম্ভবত নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সকলেই শাসকদলের হয়ে কাজ করতে বলেই অভিযোগ উঠত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের নিশানায় উঠে এসেছে ‘মমতার পুলিশ’ শব্দবন্ধ। তবে সরকারের হাতবদল হতেই এবার সোশাল মাধ্যমে মমতা-অভিষককে অনফলো করে দিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের টুইটারে উঠে এসেছে মোদি-শাহের পেজ।

যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারা এখনও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করে রেখেছেন। এদিকে আজ ঐতিহাসিক ব্রিগেডে মোদি-শাহের উপস্থিতিতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। গঠিত হতে চলেছে গেরুয়া মন্ত্রিসভা। যাঁদের হাতেই থাকবে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব। ক্ষমতা বদল হতে না হতেই আন ফলো ট্রেন্ড শুরু করে দিল কলকাতা পুলিশ।

You might also like!