Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Firhad Hakim : ১ কোটির পার্টিতে ১ হাজার চোর চামার থাকতেই পারে, বিস্ফোরক ফিরহাদ হাকিম

Firhad Hakim
Firhad Hakim

 

মুর্শিদাবাদ, ২৯ এপ্রিল : ১ কোটির পার্টিতে বড় জোর ‘১ হাজার চোর, চামার রয়েছে’। শনিবার মুর্শিদাবাদের এক দলীয় কর্মসূচি থেকে এমনই মন্তব্য শোনা গেল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে।

মুর্শিদাবাদের জঙ্গিপুরের রবীন্দ্র ভবন হলে একটি জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকেই একাংশকে বিঁধতে দেখা যায় ফিরহাদকে। দলে দুর্নীতিগ্রস্ত কয়েকজন আছে, তা কার্যত এদিন মেনেই নেন ফিরহাদ হাকিম। মন্ত্রীর পাশে বসে দুর্নীতির কথা স্বীকার করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও।

জাকির হোসেনের কথার প্রসঙ্গ টেনে এদিন ফিরহাদ হাকিম বলেন, “১ কোটির পার্টি, সারা বাংলায় এত সদস্য, নিশ্চিতভাবে সংসারে পাঁচটা ভাই থাকলে একটা ভাই সংসারের বদনাম করে দেয়। ১ কোটির পার্টিতে ১ হাজার বড় জোর চোর চামার আছে। শতাংশের নিরিখে তা খুবই কম। আমরা কি চোর? আমরা এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য।”অন্যদিকে জাকির হোসেন বলেন, “আজ আমরা চুরি করছি, আমাদের প্রধানরা চুরি করছে, তার দায় আমাদের দিদিকে নিতে হচ্ছে। আমরা চাই না দিদির বদনাম হোক।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…