Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

2 arrested in Murshidabad: মুর্শিদাবাদের বড়ঞার ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার প্রচুর তাজা বোমা

Bomb (Symbolic Picture)
Bomb (Symbolic Picture)

 

মুর্শিদাবাদ, ২৯ মে:  : মুর্শিদাবাদের বড়ঞার বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল সম্পর্কে বাবা-ছেলে সফিরুল বাশার ও বিরাজ আলম। রবিবার রাতে পাঁপড়দহ গ্রাম থেকে তাদের ধরা হয়। পাশাপাশি গতকাল রাতভর গ্রামে তল্লাশি চালিয়েছে পুলিশ। তাতে উদ্ধার হয়েছে প্রায় ২ বালতি তাজা বোমা। সোমবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। নতুন করে যাতে কোনও গন্ডগোল না হয় তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞা থানার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যর ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির শেখ। বাড়ি বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাপড়দহ গ্রামে। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ সূত্রের খবর, পাপড়দহ গ্রামের পঞ্চায়েত সদস্য ঝনু শেখের ভাই হলেন আমির শেখ। তাঁকে লক্ষ্য করে পরপর ৮-১০টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা সেখানে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…