Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

8 months ago

Bangladeshi arrested: দুই মহিলা সহ তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেফতার

Bangladeshi arrested
Bangladeshi arrested

 

আগরতলা, ২৭ জুন  : রাজধানী আগরতলা শহর সংলগ্ন আমতলির বাইপাস সড়ক থেকে তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি মহিলা এবং একজন বাংলাদেশি পুরুষ। তাছাড়া যে ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে তিনিও মহিলা। তার বাড়ি সিপাহীজলা জেলার বিশালগড়ে। শুক্রবার আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখার কর্মীদের সহযোগিতায় আমতলি থানার পুলিশ থানা সংলগ্ন বাইপাস সড়কের নাকা পয়েন্ট থেকে তিন বাংলাদেশি ও বিশালগড়ের মহিলা দালাল সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। বিশালগড়ের মাফিজা খাতুন (কাল্পনিক নাম) এর সাহায্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা চাঁন মিয়া, সুজাতা খাতুন (কাল্পনিক নাম) এবং কমলা খাতুন (কাল্পনিক নাম) কাজের উদ্দেশ্যে দিল্লি যাওয়ার জন্য আমতলি বাইপাস সড়ক হয়ে আগরতলা রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পুলিশের গোয়েন্দা শাখার কর্মীদের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতেই ধৃতদের বিরুদ্ধে আমতলি থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

You might also like!