Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

9 months ago

MLA Sushant Deb: আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চর্চা আমাদের মানসিকতাকে প্রভাবিত করে : বিধায়ক সুশান্ত

MLA Sushant Deb
MLA Sushant Deb

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক চর্চা আমাদের মানসিকতাকে প্রভাবিত করে। এর মাধ্যমেই আমরা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সংগ্রামে এগিয়ে যেতে পারবো। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট সোসাইটি আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন বিধায়ক সুশান্ত দেব। এই অনুষ্ঠানে অসমের হাইলাকান্দি সহ ত্রিপুরার ২৫০০ শিল্পী অংশগ্রহণ করেছে।

আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান  অনুষ্ঠিত হল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আর্ট সোসাইটির বিভিন্ন সেন্টারের শিল্পীদের তাদের প্রতিভা অনুসারে স্কলারশিপ প্রদান এবং পুরস্কার প্রদানই ছিল এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, আমরা সবাই পড়াশোনা এবং জীবনের লক্ষ্য তৈরিতে ব্যস্ত।এই ক্ষেত্রে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ মন ও দেহকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে। তিনি বলেন, বর্তমান সময়ে আমরা দুটি বিশেষ সমস্যার সম্মুখীন। এর অন্যতম হল নেশার সমস্যা। নেশামুক্ত রাজ্য গড়তে নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, এই ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপ আমাদের মনকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে।

আর্ট সোসাইটি আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০০ শিল্পী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রান্তের আর্ট সোসাইটি পরিচালিত সাংস্কৃতিক সংস্থার প্রশিক্ষণার্থী শিল্পী। এই অনুষ্ঠানে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর তুলে ধরে।

You might also like!