Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

3 months ago

Thailand Travel Tips: প্রথমবার থাইল্যান্ড যাচ্ছেন? সফরকে ঝামেলামুক্ত করতে জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি

Thailand Travel Tips
Thailand Travel Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখেন অনেকেই, আর সেই তালিকায় প্রথম সারিতেই থাকে থাইল্যান্ড। নীল সমুদ্র, মনোমুগ্ধকর দ্বীপ, প্রাণবন্ত নাইটলাইফ, সুস্বাদু খাবার এবং তুলনামূলক কম খরচ—সব মিলিয়ে মধ্যবিত্ত বাঙালিদের কাছে এটি অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক পর্যটন গন্তব্য। তাই প্রথম বিদেশ সফরের পরিকল্পনা শুরু হলেই অনেকের পছন্দের তালিকায় উঠে আসে এই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। তবে শুধু বিমান টিকিট কেটে ব্যাগ গুছিয়ে নিলেই হবে না। প্রথমবার থাইল্যান্ডে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন। যেমন— 

• প্রথম ভুলটি হল আবহাওয়াকে অগ্রাহ্য করে সফরে বেরোনো। অনেকেই ভাবেন থাইল্যান্ড মানেই বারো মাস ঝলমলে রোদ। কিন্তু এখানকার বর্ষা মারাত্মক। না বুঝে ভরা বর্ষায় টিকিট কাটলে ঘরের কোণেই কাটবে ছুটি। থাইল্যান্ড যাওয়ার সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে আবহাওয়া থাকে মনোরম ও শুষ্ক।

• দ্বিতীয়ত, থাই সংস্কৃতির মূল স্তম্ভ এখানকার মন্দির বা ‘ওয়াট’। ওয়াট অরুণ বা ওয়াট ফো-র মতো পবিত্র স্থানে পোশাকের ব্যাপারে কড়া নিয়ম রয়েছে। খোলামেলা পোশাকে সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। বুদ্ধমূর্তির দিকে পা ছড়িয়ে বসা বা সন্ন্যাসীদের স্পর্শ করা চরম অসম্মানজনক। তাই পোশাক ও আচরণে সংযম রাখা একান্ত কাম্য। শুধু মহিলা নয়, পুরুষদেরকেও এই নিয়ম মেনে চলতে হবে।


• লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকুন। যত্রতত্র ট্যাক্সি চালকদের ‘স্পেশাল ট্যুর’-এর ফাঁদে পা দেবেন না। সব সময় মিটারে চলুন, অথবা ‘গ্র্যাব’-এর মতো বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন। একইভাবে বড় ভুল হয় বিমানবন্দরের কাউন্টার থেকে সব টাকা এক্সচেঞ্জ করলে। শহরের অনুমোদিত কেন্দ্র থেকে টাকা বদলালে অনেক ভালো রেট পাওয়া যায়।

• বাঙালি পর্যটকদের আরও এক সহজাত প্রবৃত্তি হল, অল্প দিনে সব দেখে ফেলার হিড়িক। ব্যাংকক, ফুকেট, ক্রাবি, পাটায়া—সব একসঙ্গে ছুঁয়ে যাওয়ার চেষ্টায় ক্লান্তি বাড়ে, আনন্দ কমে। কম জায়গায় যান, মন ভরে উপভোগ করুন। পাশাপাশি খেয়াল রাখুন সে দেশের আইনের দিকেও। রাজপরিবার নিয়ে কোনও মন্তব্য করা বা যত্রতত্র ধূমপান ও ভ্যাপিং আইনি বিপাকে ফেলতে পারে।

সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে থাইল্যান্ড সফর শুধু স্মরণীয়ই নয়, হবে সম্পূর্ণ ঝামেলামুক্ত। তাই প্রথম বিদেশ ভ্রমণের আগে এই বিষয়গুলি মাথায় রাখুন, আর নিশ্চিন্তে উপভোগ করুন স্বপ্নের ছুটি। 

You might also like!