Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Travel: ছবির মতো গ্রাম ‘মুরগুমা’

murgram
murgram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়ের কোলে ছবির মতো সাজানো এক আদিববাসী গ্রাম। পুরুলিয়ার শহর ছাড়িয়ে বাঘমুন্ডি আসতেই লাল পলাশের উচ্ছ্বাস। নেড়া পাহাড়ের মাঝেমধ্যে সবুজের ছোঁয়া। পাহাড়ের তলায় নানান নামের আদিবাসী গ্রাম। মাটির নিকোনো দেওয়ালে ছবির আঁকিবুকি। মাঠ পেরিয়ে কলসি মাথায় আদিবাসী রমনীর জল আনতে যাওয়া দেখতে দেখতে শাল-পিয়ালের জঙ্গুলে রাস্তায়। আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তার প্রতিটি বাঁকেই দৃশ্যপট বদল। হঠাৎই পাহাড়ের কোলে সুন্দর এক জলধারারের দেখা মিলবে। সাহারজোর নদী ঘিরে এক সুন্দর বাঁধ। আর সেই বাঁধের ধারে ছবির মতো গ্রাম মুরগুমা। শান্ত লেকের টলমল জলে এসে পড়ে পাহাড়ের ছবি। সন্ধে নামলে মাদলের বোল ভেসে আসে মুরগুমা গ্রাম থেকে। সেই মাদলের তালে সামিল হতে পারেন আপনিও। এই গ্রাম থেকে দেখে আসতে পারেন গুড়রাবেড়া গ্রাম ও গিড়গিড়া নদীর সুন্দর ঝরনা। শহরের থেকে সামান্য দুরে লাল পলাশ আর পাহাড় ঘেরা সবুজের আবেশ আপনার মন মাতিয়ে দেবে।

কীভাবে যাবেন: সাঁত্রাগাছি থেকে রূপসী বাংলা ছাড়ে সকাল ৬.২৫ মিনিটে। পুরুলিয়ে পৌঁছবেন বেলা ১১.৫০ মিনিটে। তারপর গাড়িতে ৪৫ কিমি দূরে মুরগুমা। হোটেলে বলে রাখলে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে।

কোথায় থাকবেন: বনপলাশী এখানে হোটেল অথবা টেন্টে থাকতে পারেন ।

You might also like!