Breaking News
 
Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর T20 Super Eights points table:টি-টোয়েন্টি সুপার এইট পয়েন্ট টেবিল: ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে

 

Travel

2 years ago

Kaffergaon:উত্তর বঙ্গের 'কাফেরগাঁও'- এক অন্যরকম ভ্রমণ

Kaffergaon
Kaffergaon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   পুজোর ছুটিতে কোথায় যাবেন পরিবার নিয়ে? একদিন না ভেবে চলুন ঘুরে আসি পাহাড়ের এক অফবিট গ্রামে। ছোট্ট এই পাহাড়ি গ্রামের সব সময় লেগে থাকে মেঘেদের আনাগোনা। কাফেরগাঁও বাঙালির অল্প সময়ের মধ্যে সাধপুরণ করতে পারবে তাও স্বল্প খরচে। কালিংপংএর লাভা, লেলেগাঁও এক ছুটে ঘুরে আসতে পারেন এই কাফেরগাঁও থেকে। এই গ্রামের উচ্চতা প্রায় ৫২০০ ফুট। এই ছোট পাহাড়ি গ্রামে ১৫০ থেকে ২০০ মানুষের বাস। এখানে গেলে আপনি কোলাহল, দূষণের চিহ্ন মাত্র পাবেন না। এই গ্রামে আসলেই আপনি পাবেন অপার শান্তি। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য এবং মুক্ত বাতাস প্রাণভরে উপভোগ করতে পারবেন এখানে গেলে। পুজোর সময় বৃষ্টি না হলে তুষারাবৃত শৃঙ্গ দেখার সুযোগ রয়েছে কাফের থেকে। সে এক অন্যরকম অনুভূতি। 

এই কাফেরগাঁওতে একটি ফুল পাওয়া যায় যার লেপচা নাম ‘কাফের’। এখান থেকেই গ্রামের নাম হয়ে যায় কাফেরগাঁও। লোলেগাঁও থেকে ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত কাফেরগাঁও। কালিম্পং থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এই পাহাড়ি গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। চারিদিক সবুজে মোড়া এবং পাহাড়ি পাখিদের ব্যস্ততার মাঝে দুটো দিন অলসে জীবনযাপন করতে চাইলে কাফেরগাঁও হল সেরা ঠিকানা।

কাফেরগাঁওতে মূলত বাস লেপচাদের। তবে এই পাহাড়ি জনপদে স্থানীয় ঘর-বাড়িও হাতেগোনা। হোমস্টেতে বসেই দেখা মিলবে তুষারবৃত কাঞ্চনজঙ্ঘার। হোমস্টেতে জানালায় কফি হাতে দেখতে পাবেন স্লিপিং বুদ্ধার কোলে সূর্যোদয়। চারিদিকের পরিবেশ এতটাই শান্ত ও স্নিগ্ধ যে আপনার মন কেড়ে নেবে। যাঁরা ভিড় কোলাহল ছাড়িয়ে সবসময় অফবিটের জন্য মুখিয়ে থাকেন, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন কাফেরগাঁও।

কাফেরগাঁওতে দু’দিন রাত কাটানোর পর এখান থেকেই ঘুরে নিতে পারেন কালিম্পংয়ের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো। কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোলেগাঁও ও লাভা কাফেরগাঁও থেকে খুব বেশি দূরত্বে অবস্থিত নয়। কাফেরগাঁও থেকে লাভার দূরত্ব ২৪ কিলোমিটার। এছাড়াও কাফেরগাঁও থেকে ১৩ কিলোমিটার দূরত্বে রয়েছে জনপ্রিয় পাহাড়ি গ্রাম চারখোল। কাফেরগাঁও থেকে চারখোলের রাস্তাও বেশ মনোরম। যাঁরা পাহাড়ের কোলে রোডট্রিপ করতে পছন্দ করেন কাফেরগাঁও থেকে চারখোল ঘুরে নিতে পারেন। এছাড়াও কোলাখাম, পাবং, রিশপের মতো জনপ্রিয় পাহাড়ি জনপদগুলোও কাফেরগাঁও থেকে ঘুরে নিতে পারবেন। ন্যাওড়াভ্যালির কোলে অবস্থিত এই সকল পর্যটন কেন্দ্রগুলিরই কিছু নিজস্বতা রয়েছে, যার টানে পর্যটকেরা বারবার ফিরে আসেন এখানে।

ট্রেন বা বাসে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। এখান থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব মাত্র ১২৫ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে কাফেরগাঁও পৌঁছতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা। এখানে থাকার জন্যও বেশ কিছু হোমস্টে রয়েছে। যার খরচ প্রতিদিন জনপ্রতি ১৫০০/- টাকা থেকে শুরু হয়।

You might also like!