Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Kalimpong :কলিংপং এর অদূরেই 'ভালুখোপ' - মন ভোলানো প্রকৃতি

Kalimpong
Kalimpong

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বসন্ত শেষ হতে চলেছে। এবার তীব্র গরমের দাবদাব। ঠিক এই সময় আপনার নিশ্চই পাহাড়ে যাওয়ার ইচ্ছা। বেশ নির্জনে মুগ্ধ করা প্রকৃতির জগতে পরিবার নিয়ে কয়েকদিনের ছুটি কাটানো। এবার আপনার ডেস্টিনেশন হোক 'ভালুখোপ'। নাম ভালুখোপ হলেও এখানে কিন্তু ভালুক নেই। সব থেকে বড় ব্যাপার হল এই এলাকায় দার্জিলিং এর মত ভিড় হয় না। বেশ শান্ত পরিবেশ। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর সামনেই রয়েছে তিস্তা নদী। অন্যদিকে, এখন থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ দেখতে পাবেন আপনারা। এই গ্রামের চারদিকে রয়েছে সবুজ পাইন বন। এছাড়াও বৌদ্ধ গুম্ফা রয়েছে এখানে। এই গ্রামটি কালিম্পংয়ের খুব কাছেই অবস্থিত। ছোট্ট এই পাহাড়ি গ্রামটি পাহাড়ের কোলে ৫৩০০ ফুট উচ্চতায় অবস্থিত।

এই অঞ্চলে প্রকৃতি নানা রঙের ডালি নিয়ে আপনার চোখের সামনে ঘুরে বেড়াবে। 

ঋতু অনুযায়ী বদলে যায় এখানকার রূপ। ডেলো পাহাড়, সিলারিগাও, ইচ্ছেগাও, ক্যাকটাস গার্ডেন, দূরপীন মনাস্ট্রিও খুব কাছে এই গ্রাম থেকে। ফলে আপনার মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবে। যে হোমস্টেতে আপনি থাকবেন,তারাই ন্যায্যমূল্যে  গাড়ি ঠিক করে দেবে। এছাড়াও এই গ্রামে দেখা পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখির। এই গ্রামে গেলে আপনারা ঘুরে আসতে পারেন লাভা লোলেগাঁও, পেডং, ঋষিখোলা। এছাড়াও একটি ছোট ট্রেকিং রুট রয়েছে এখানে। তাই দ্বিধা না করে বেরিয়ে পড়ুন ভালুখোপের উদ্দেশ্যে।

যাওয়া - শিলিগুড়ি বা জলপাইগুড়ি আপনি পৌঁছে যান। তারপর আর চিন্তা নেই।

ভালুখোপ শিলিগুড়ি থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ি শহর থেকে গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি পৌঁছাতে পারেন এই গ্রামে। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থেকেও গাড়ি ভাড়া করে আপনারা এখানে আসতে পারেন। 

থাকা - এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোম স্টে। এক্কেবারে শান্ত পরিবেশ থেকে শুরু করে ঘরোয়া খাবারের স্বাদ, সব মিলিয়েই মুগ্ধ হবেন আপনিও।


You might also like!