Technology

1 hour ago

Tech Buzz: হোয়াটসঅ্যাপে আসছে ‘চ্যাট বাবল’ ফিচার, থাকছে অ্যাপ না খুলেই রিপ্লাই করার সুবিধা

WhatsApp Chat Bubble Feature
WhatsApp Chat Bubble Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। কাজের ব্যস্ততার মাঝেও গুরুত্বপূর্ণ বার্তার উত্তর দেওয়া জরুরি হয়ে পড়ে। তবে প্রতিবার অ্যাপ খুলে রিপ্লাই করা অনেক সময় বিরক্তিকর হতে পারে। এবার সেই সমস্যার সমাধান আনতে নতুন ফিচার নিয়ে আসছে সংস্থা। জানা গিয়েছে, শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে ‘চ্যাট বাবল’ ফিচার, যা ইতিমধ্যেই জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জারে-এ ব্যবহৃত হচ্ছে। এই ফিচারের মাধ্যমে, অন্য কোনও অ্যাপ ব্যবহার করার সময়ও যদি মেসেজ আসে, তা স্ক্রিনে ছোট বাবল আকারে ভেসে উঠবে।

এই বাবলে দেখা যাবে প্রেরকের প্রোফাইল ছবি এবং অ্যাপের আইকন। ব্যবহারকারী চাইলে সরাসরি সেই বাবলে ট্যাপ করে একটি ছোট চ্যাট উইন্ডো খুলে নিতে পারবেন এবং সেখান থেকেই দ্রুত রিপ্লাই পাঠাতে পারবেন—অ্যাপ পুরোপুরি ওপেন করার প্রয়োজন হবে না।  তবে এই সুবিধা সব ডিভাইসে মিলবে না। জানা যাচ্ছে, যেসব স্মার্টফোনে Android 11 বা তার পরবর্তী সংস্করণ রয়েছে, সেগুলিতেই এই ফিচার কাজ করবে। বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং খুব শ্রীঘ্রই তা সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে। নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারীদের জন্য মেসেজিং আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।


You might also like!