Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Technology

3 years ago

Samsung Galaxy Z Flip 5, দেখে নিন এই ভাঁজ হওয়া ফোনের স্টাইল এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Flip 5
Samsung Galaxy Z Flip 5

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অনুষ্ঠিত ‘Galaxy Unpacked 2023’ ইভেন্ট চলাকালীন Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোনকে লঞ্চ করা হল। যার মধ্যে ক্ল্যামশেল ডিজাইনের নতুন ফোল্ডেবল মডেলটি গত বছর আত্মপ্রকাশ করা Galaxy Z Flip 4 -এর উত্তরসূরি হিসাবে এসেছে। তবে পূর্বসূরির তুলনায় উত্তরসূরিটি একাধিক ফিচারগত আপগ্রেডেশনের সাথে লঞ্চ হয়েছে। নয়া Samsung Galaxy Z Flip 5 ফ্লেক্স হিঞ্জ, তুলনায় বড় কভার ডিসপ্লে, এবং নতুন তথা কাস্টম Snapdragon 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম অফার করে৷ এছাড়া অন্যান্য ফিচার হিসাবে এতে – ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। চলুন Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 5 এর  দাম

Samsung Galaxy Z Flip 5 এর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯৯৯ ডলার (প্রায় ৮১,৯০০ টাকা) ও ১১৯৯ ডলার (প্রায় ৯৮,৪০০ টাকা)। ডিভাইসটি মোট ৮টি কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে, যথা – ব্লু, ক্রিম, গ্রাফাইট, গ্রে, গ্রীন, ল্যাভেন্ডার, মিন্ট এবং ইয়ালো। শুধু তাই নয় এর সাথে বিভিন্ন কেস অপশনও অফার করা হবে, যেমন – ক্লিয়ার গ্যাজেট, ফ্ল্যাপ ইকো-লেদার, ফ্লিপস্যুট এবং সিলিকন উইথ রিং।

Samsung Galaxy Z Flip 5 এর স্পেসিফিকেশন

Snapdragon 8 Gen 2

10MP Selfie Camera

12MP + 12MP Rear Camera

25W 3,700mAh Battery

ডিসপ্লে:গ্যালাক্সি ফ্লিপ 5 5জি ফোনের প্রাইমারি স্ক্রিনে 22:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2640 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন ডায়নামিক এমোলেড 2এক্স প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে ফোনটি খুললে বা আনফোল্ড করলে এই ডিসপ্লে দেখা যাবে। কোম্পানি এই ডিসপ্লের নাম রেখেছে Infinity Flex Display।ফোনটি ফোল্ড করলে যে ছোট স্ক্রিনটি পাওয়া যায় তার মাপ 3.4 ইঞ্চি। এই ডিসপ্লের রেজলিউশন 720 x 748 পিক্সেল এবং এটি সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি। এই সেকেন্ডারি স্ক্রিন 60 হার্টস রিফ্রেশরেট এবং 306 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটি আনফোল্ড না করে এই ডিসপ্লের মাধ্যমেই ফোনের ডায়ালার প্যাড ওপেন করে কল করা যায়।

প্রসেসর: স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 5 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি ওয়ানইউআই 5.1.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3.36 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে ওআইএস এবং ডুয়েল পিক্সেল এএফের মতো ফিচার রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy Z Flip 5 5G ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা লেন্সের পিক্সেল সাইজ 1.22μm এবং এই লেন্স 85˚FOV সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3,700 এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হয়েছে। গ্যালাক্সি ফ্লিপ 5 5জি ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং এই ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। এছাড়া এই ফোনটি ওয়্যারলেস পদ্ধতিতেও চার্জ করা যায়।



You might also like!