OpenAI Chat GPT4: নতুন ফিচার আনছে চ্যাটজিপিটি, এবার ৩৭টি ভাষায় কথোপকথন করতে পারবেন ব্যবহারকারীরা

OpenAI Chat GPT4
OpenAI Chat GPT4

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার নতুন ফিচার আনতে চলেছে চ্যাটজিপিটি। AI-এর চ্যাটবোটে এবার আসবে 'রিড-অ্য়ালাউড'ফিচার। এই নতুন ফিচার্সের মধ্যে চ্য়াটবোটের সঙ্গে কথোপকথন করতে পারবেন ব্যবহারকারীরা।

কী কী নতুন ফিচার্স

OpenAI এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, চ্যাটজিপিটি 3.5 ও চ্যাটজিপিটি 4-এ এই সুবিধা পাওয়া যাবে। সংস্থা জানিয়েছে, পাঁচটি আলাদা ভয়েস টোনে কথা বলবে চ্যাটবোট। ৩৭টি ভাষায় পাঁচটি টোনে কথোপকথন করতে পারবেন ব্য়বহারকারীরা।

কীভাবে ব্যবহার করবেন

অ্য়ান্ড্রয়েড ও iOS ব্যবহারকারীরাও এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে Open AI ব্যবহারকারীদের এই সুবিধা দেবে। মোবাইল থেকে টেক্সট রেসপন্সে ক্লিক করে রিড অ্য়ালাউড অপশনে ক্লিক করলেই কথোপকথন শোনা যাবে।


শেয়ার করুন:

You might also like!