Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Google Meet New Features: সুইচ হিয়ার, মিটিং চলাকালীন 'অস্বস্তি' এড়াতে নতুন ফিচার্স গুগল মিটের

Google Meet
Google Meet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকখনও মিটিং চলার সময় বাড়ির লোক চলে আসে ক্যামেরার সামনে। আবার কখনও বা মিটিং শুরু হলে, ল্যাপটপ নিয়ে যেতে হয় ফাঁকা ঘরে। কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোমে এমন অভিজ্ঞতা কমবেশি সবারই হয়েছে। এবার নতুন ফিচার্স আনল গুগল মিট। যার নাম 'সুইচ হিয়ার'।

গুগল ব্লগ পোস্টে এই নতুন ফিচার্স নিয়ে আপডেট দিয়েছে। যদি মোবাইল বা ট্যাবলেটে আপনি গুগল মিটে কোনও মিটিংয়ে জয়েন করেন, ডেস্কে ফিরে ল্যাপটপে ওই মিটিংয়েই যোগ দিতে পারেন কোনও ব্যবহারকারী। 'সুইচ হিয়ার' ফিচার্স ব্যবহার করলে এক্সিট করে ফের মিটিংয়ে জয়েন করতে হবে না। সঙ্গে সঙ্গেই ডিভাইস চেঞ্জ করে নেওয়া যাবে।

শুধু তাই নয়, ল্যাপটপ বা স্মার্টফোনে ভার্চুয়াল মিটে চ্যাট করাও আরও সহজ হবে। এই ফিচার্সকে ব্যবহার করে দুটি ডিভাইসে একসঙ্গে মিটিংয়ে যোগ দিতে পারবেন।


You might also like!