Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

5 months ago

Propose Day 2026: প্রেমের মরশুমে ভালোবাসা ও অঙ্গীকারের বিশেষ দিন, জেনে নিন প্রোপোজ ডে-র তাৎপর্য

Propose Day 2026
Propose Day 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ৮ ফেব্রুয়ারি। গোলাপের সুবাস আর মিষ্টি মুহূর্ত পেরিয়ে এবার ভালোবাসাকে প্রকাশ্যে স্বীকার করার দিন। ভ্যালেন্টাইনস উইকের দ্বিতীয় দিন হিসেবে পরিচিত ‘প্রোপোজ ডে’ প্রেমিক-প্রেমিকাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। শুধু ‘ভালবাসি’ বলার মধ্যেই এই দিনের গুরুত্ব সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সম্পর্কের প্রতি দায়বদ্ধতা ও অঙ্গীকারের প্রতীক। গত কয়েক দিন ধরে প্রেমের আবেশ যেভাবে বাড়ছে, তাতে প্রোপোজ ডে হয়ে উঠছে আবেগ প্রকাশের সেরা সময়। অনেকেই মনে করেন, এই দিনটি কেবল নতুন প্রেমের শুরুতেই প্রযোজ্য। তবে সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। যাঁরা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাঁরাও এই দিনে নিজেদের সম্পর্ককে নতুন করে উদযাপন করতে পারেন।

∆ কেন পালিত হয় এই দিন?

প্রোপোজ ডে-র সূচনার পেছনে কোনও নির্দিষ্ট প্রাচীন কিংবদন্তি নেই, তবে চতুর্দশ শতাব্দীতে ইউরোপে যখন ভ্যালেন্টাইনস ডে-র চল শুরু হয়, তখন থেকেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়কে বসন্তের আগমনে পাখিদের সঙ্গী খোঁজার সময় হিসেবে দেখা হতো। কালক্রমে আধুনিক সংস্কৃতিতে ভালোবাসা প্রকাশের সুবিধার্থে প্রতিটি দিনকে আলাদা ভাগ করা হয়েছে। ১৯ শতকের শেষের দিকে জনপ্রিয় হওয়া এই দিনটি এখন তরুণ প্রজন্মের কাছে এক উৎসবের সমান।

∆ কীভাবে করবেন ‘প্রপোজ’? 

অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে কীভাবে মনের কথা বললে ‘না’ শোনার ভয় থাকবে না। তাঁদের জন্য ছোট কিছু টিপস:

খুব জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে আন্তরিকতা বেশি জরুরি। আপনার চোখের ভাষা যেন আপনার সততা প্রকাশ করে। যে জায়গায় আপনারা প্রথম দেখা করেছিলেন বা যে জায়গাটি আপনাদের প্রিয়,সেখানে নিয়ে গিয়ে প্রস্তাব দিতে পারেন। একটি লাল গোলাপ বা আংটির পাশাপাশি ছোট একটি চিরকুট বা হাতে লেখা চিঠি জাদুর মতো কাজ করে।

মনে রাখবেন, আপনার আবেগ প্রকাশের পাশাপাশি সামনের মানুষের উত্তরের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই হলো আসল আভিজাত্য।

ভালোবাসার মানুষটির হাত ধরে নতুন সফরের সূচনা করার জন্য তৈরি তো আপনি? এই দিনটি আপনার জীবনের এক রঙিন অধ্যায়ের শুরু হোক—এই কামনাই রইল।

You might also like!