Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Technology

3 years ago

Jio ভ্যালিডিটি সহ প্ল্যানের জাদু দেখে নিন

Jio
Jio

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Reliance Jio-র ঝুলিতে এত রিচার্জ প্ল্যান রয়েছে যে, সঠিক একটা প্ল্যান বেছে নেওয়া গ্রাহকদের জন্য বড়ই জটিল কাজ। যাঁরা Jio Recharge করেন, তাঁরা রিচার্জের আগে অনেক দিক খতিয়ে দেখেন। কারও একটু বেশি ভ্যালিডিটির দরকার হয়, কারও আবার অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয়। আজ আমরা এমনই একটা প্ল্যান সম্পর্কে জেনে নেব, যাতে আপনি আনলিমিটেড কলিং, যথেষ্ট পরিমাণ ডেটা এবং বিপুল পরিমাণ SMS-এর অফার পেয়ে যাবেন। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, সেই Jio প্ল্যানের যা খরচ, তার পরিবর্তে বিপুল পরিমাণ ভ্যালিডিটি অফার করা হয় গ্রাহকদের।

Jio এর 84 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানের তালিকা

Jio এর 395 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের দাম 395 টাকা। এই প্ল্যানে 84 দিনের জন্য মোট 6 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং মোট 1000টি ফ্রি এসএমএস পাওয়া যায়।

Jio এর 666 টাকা দামের প্ল্যান: কোম্পানির 666 টাকা দামের প্ল্যানটি একটি দীর্ঘ মেয়াদি প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা, 100টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Jio এর 719 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। কোম্পানির 719 টাকা দামের এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে এসএমএস উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 168 জিবি ডেটা পাওয়া যায়।

Jio এর 739 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড ভয়েস কল, 100টি করে ফ্রি এসএমএস এবং জিও অ্যাপের সুবিধা তো আছেই।

Jio এর 789 টাকা দামের প্ল্যান: 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটার সঙ্গে অ্যাড ফ্রি মিউজিক এবং আনলিমিটেড জিও টিউন্স বেনিফিট পাওয়া যায়। এছাড়াও রয়েছে কলিং এবং এসএমএসের সুবিধা।

Jio এর 999 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা এবং অতিরিক্ত 40 জিবি ফ্রি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন। এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 292 জিবি ডেটা উপভোগ করা যায়। এছাড়াও আনলিমিটেড কল, ফ্রি এসএমএস এবং জিও অ্যাপের সুবিধা রয়েছে।

Jio এর 1,099 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে Netflix মোবাইল সাবস্ক্রিপশন সহ প্রতিদিন 2 জিবি করে ডেটা এবং 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে ফ্রি কলিং এবং 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়।

Jio এর 1,499 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন। ফ্রি কলিঙের সঙ্গে এই প্ল্যানে ডেইলি 100 ফ্রি এসএমএস দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যায়।

You might also like!