Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Odisha

2 years ago

Rath Yatra:রবিবার পুরীতে রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি

President Draupadi Murmu
President Draupadi Murmu

 

পুরী, ৭ জুলাই : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার ওডিশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন। এমনিতেই বিপুল ভক্তসমাগম, তার ওপর আবার রাষ্ট্রপতির সফর, ফলে পুরীতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

উল্লেখ্য, ৯ জুলাই পর্যন্ত ওডিশা সফরে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন তিনি। এই সফরকালে রাষ্ট্রপতি উদয়গিরিতেও যাবেন। এছাড়া বিভূতি কানুনগো শিল্প কলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচী রয়েছে তাঁর।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদা ওডিশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। সেসময় প্রায়শই তিনি জগন্নাথদেবের দর্শনে যেতেন। রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। আর এবছর পুরীর রথযাত্রায় যোগ দিতে চলেছেন রাষ্ট্রপতি।


You might also like!