Breaking News
 
Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া

 

Life Style News

9 months ago

Home Decor: অপ্রয়োজনীয় জিনিস দিয়েই আসন্ন দীপাবলিতে বাগান সাজাবেন? রইল দারুণ কৌশল!

Diwali garden decoration
Diwali garden decoration

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে বাড়ি আর বাগান সাজাতে চান, কিন্তু খরচ বাড়াতে রাজি নন? তাহলে কাজে লাগান ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র। পুরনো জিনিস দিয়েই সহজে সাজিয়ে তুলুন আশপাশের পরিবেশ—একদিকে যেমন জমবে না অপ্রয়োজনীয় জিনিস, তেমনই নতুনভাবে ঝলমলিয়ে উঠবে আপনার বাগান ও বাড়ির প্রতিটি কোণ।

১। বোতল: বাড়িতে নিশ্চই প্লাস্টিকের বোতলের কমতি নেই। বোতল দিয়েই দারুণ বাগান সাজানো যায়। গাছ বেড়ে ওঠার জন্য বোতলকেই টব হিসাবে ব্যবহার করতে পারেন। বোতলগুলি আধখানা করে কেটে নকশা করে নিন কাঁচি দিয়ে। এবার ইচ্ছমতো রং করুন। উজ্জ্বল রঙে সাজিয়ে তুলুন বোতল। সেগুলির মধ্যে গাছ বসান। বারান্দা থেকে ঝুলিয়ে দিতে পারেন, রেলিংয়ে আটকে দিতে পারেন।

বোতল দিয়ে আলোকসজ্জাও করা যায় বাগানে। বোতলগুলি নকশা করে কেটে তারমধ্যে ব্যটারিচালিত টুনি আলো ভরে দিন। গাছের পাশে সাজিয়ে দিলে দারুণ লাগবে।

২। চেয়ার: বাড়িতে অনেক সময় হাতল ভাঙা, পায়া ভাঙা চেয়ার পড়ে থাকে। সেগুলিকে রং করে টব রাখার জন্য ব্যবহার করতে পারেন। চেয়ারের উপরে রকমারি গাছ সাজিয়ে দেওয়া যায়। রং না করেও, পুরনো কাঠের চেয়ারও ব্যবহার করতে পারেন। তার উপর লতানে বা ঝোপের মতো বাহারি গাছ রাখলে বেশ মানাবে।

৩। ঝুড়ি: পুরনো ঝুড়ি ব্যবহার করুন বাগান থেকে ফুলের গাছ ঝুলিয়ে রাখার জন্য। ঝুড়ির গায়ে আলোর চেন পেঁচিয়ে দিন। দড়ি দিয়ে তা হুকের সঙ্গে ঝুলিয়ে দিন। সন্ধেবেলায় আলো জ্বললে বাগানের রূপই বদলে যাবে।

You might also like!