Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Home Cleaning Tips: বেসিন পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন এই টিপস!

Home Cleaning Tips (File Picture)
Home Cleaning Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সপ্তাহ যেতে না যেতেই বেসিন, সিঙ্ক কালো হয়ে যাচ্ছে। হাজার চেষ্টাতেও বেসিন ঝকঝকে রাখা হচ্ছে না। নানারকম জিনিস ট্রাই করেও একই অবস্থা। ভাবছেন কী করবেন? মেনে চলুন এই ৬ টিপস। দেখবেন একেবারেই ঝকঝকে হয়ে উঠবে।

বেসিনে ন্যাপথলিন ব্যবহার করুন, দুর্গন্ধ এড়ানো যায়। দিনের শেষে বেসিনের মধ্যে গরম জল ঢেলে দিলে পাইপের মধ্যে থাকা জীবাণু মরে যায়। মাঝেমধ্যে বেসিনে লবণ ছড়িয়ে রাখতে পারেন। এতেও জীবাণু প্রতিরোধ সম্ভব।

সবসময় বেসিনের কল ভাল ভাবে বন্ধ রাখুন, জল পড়ার দাগই একসময় স্থায়ী রূপ ধারণ করে। লিক্যুইড বা গুঁড়ো সাবানের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে বেসিন পরিষ্কার করলে নিমেষে ঝকঝকে হয়ে ওঠে।

সিঙ্ক পরিষ্কার রাখতে লিক্যুইড বা গুঁড়ো সাবান নিয়ে স্ক্রাবারের সাহায্যে তেল চিটচিটে এবং দাগযুক্ত জায়গা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। স্যাভলন অথবা ডেটল দিয়ে চারপাশ মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন।

সেরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন।

স্বচ্ছ কাচের বেসিনে দাগ-ছোপ দূর করতে জল আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন। পরিষ্কারের পর অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে।

পোর্সেলিনের ওয়াশ বেসিন চকচকে রাখতে বেকিং সোডা, লেবুর রস আর কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিক্যুইড সাবান মিশিয়ে নিন। এবার মিশ্রণটি বেসিনে মাখিয়ে কিছুক্ষণ ওইভাবেই রেখে দিন। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

You might also like!