Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Shiv Matra: শিবের এই মন্ত্রেই ফিরবে শান্তি! নিষ্ঠা ভরে উচ্চারণ করুন শিবের এই মন্ত্র

Shiv Ling (File Picture)
Shiv Ling (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিব হলেন সমস্ত দেবতাদের অধিপতি, অর্থাৎ তিনি দেবাদিদেব। সফল হতে গেলে শিবকে স্মরণ করা ছাড়া গতি নেই। শিবের এই মন্ত্র আপনাকে নিয়ে যেতে পারে অনেক দূরে কিন্তু আমরা অনেক সময় জীবনে চলার পথে এমন কোনো কোনো সময় আসে যে সময়টা কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারি না। পারিপার্শ্বিক এমন কিছু কিছু সমস্যা আমাদের ওপর ভর করে বসে যে সেই সমস্যা থেকে কি করে নিজেকে সরিয়ে আনবো, তা আমরা ভেবে কূলকিনারা করতে পারি না।

সেই সময় শিবের এই মন্ত্র আপনাকে অনেকখানি শান্তি দিতে পারে। সোমবার মানে শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের দিন সোমবার যদি আপনি দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা একেবারে চলে যাবে। তবে আপনি চাইলে প্রতিদিন শিবের পুজো করতে পারেন, শিবের পুজো করার সময় আপনাকে শিব লিঙ্গের মাথায় দই,দুধ, মধু, তুলসীপাতা ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে ভাল করে স্নান করাতে হবে। তারপর আপনাকে এই শিবলিঙ্গকে একটি পাথর বা তামার পাত্রের উপরে রাখতে হবে।

তবে শিবলিঙ্গ কে যদি ভালো করে মন দিয়ে পুজো করতে চান, তাহলে অবশ্যই পুজো করার সময় আপনাকে একটি মন্ত্র বারংবার উচ্চারণ করতে হবে। এই মন্ত্র যদি আপনি মনোযোগ সহকারে উচ্চারণ করেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি তুষ্ট হবে এবং তাতে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। তবে Hoophaap এর তরফ থেকে কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, যদি মন থেকে চান তবেই এগুলি করতে পারেন, না হলে এগুলি শুধু শুধু করে আপনি কোন ফল পাবেন না। এই অসাধারণ মন্ত্রটি হলো – ‘ওম নমঃ শিবায়’

You might also like!