Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Hair care tips: ঘরোয়া উপাদানেই তৈরি করুন ন্যাচরাল কন্ডিশনার, ভালো রাখুন আপনার কেশের স্বাস্থ্য!

Hair Care (Symbolic picture)
Hair Care (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ত্বকের যত্ন নেওয়া যেমন জ্রুরি, পাশাপাশি কেশের যত্ন নেওয়াটাও প্রয়োজনীয়। কারণ, ত্বক এবং কেশ আমাদের সৌন্দর্যের প্রতিক। ত্বকের যত্নের মতো কেশের যত্ন নিন, মেনে চলুন কয়েকটি ঘরোয়া পদ্ধতি। বাজারজাত বিভিন্ন কন্ডিশনার ব্যবহার করলে রাসায়নিকের ভয় থাকে, অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও থাকে তাই প্রাকৃতিক উপায়ে  ঘরোয়া উপাদানের সমন্বয়ে তৈরি করে নিন ন্যাচরাল কন্ডিশনার। এটি ব্যবহারে আপনি চুলের ১০০ শতাংশ ইতিবাচক ফলাফল পাবেন। 

জেনে নিন কীভাবে তৈরি করবেন ন্যাচরাল কন্ডিশনারঃ 

১) কলার কন্ডিশনারঃ  একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে। ১৫ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন। তাহলেই টের পাবেন উপকার।

২) ভিনিগার ও ডিমের কন্ডিশনারঃ  দুই কিংবা তিনটে ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার, ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তার পর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এতে চুল তো মসৃণ হয়ই হেয়ার ফলও বন্ধ হয়।

৩) নারকেল ও মধুর কন্ডিশনারঃ  এক টেবিল চামচ নারকেলের তেল নিয়ে তাতে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ দই, ১ চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তার পর শ্যাম্পু করা চুলে দিয়ে ১০-১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন। নারকেলের তেল চুলের গোড়া ভালো রাখে।

৪) দইয়ের কন্ডিশনারঃ বাটিতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন। তাতে ছয় টেবিল চামচ দই মেশান। ১৫ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে খুব ভালো।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…