Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Life Style News

1 year ago

Life Expectancy: ভারতের গড় আয়ু বাড়ল ৮ বছর! নেপথ্যে চিকিৎসা বিজ্ঞানের সাফল্য

Life Expectancy
Life Expectancy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমানুষের আয়ু বাড়ছে। ১৯৯০ সালে গোটা বিশ্বে মানুষ যত বছর বাঁচতেন, ২০২১ সালে তা ৬ বছরেরও বেশি বেড়েছে। ভারতের ক্ষেত্রে গত তিন দশকে এই বৃদ্ধির পরিমাণ ৮ বছর। বৃহস্পতিবার ল্যানসেটে প্রকাশিত একটি প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

মানুষের দ্রুত মৃত্যুর জন্য দায়ি কিছু মারাত্মক অসুখের বিরুদ্ধে লড়াইয়ের সাফল্যের কারণেই প্রলম্বিত হচ্ছে জীবন৷ ডায়েরিয়া, শ্বাসকষ্ট, স্ট্রোক বা হৃদযন্ত্রের সমস্যার বিরুদ্ধে লড়াই এখন আগের তুলনায় অনেকটাই সহজ। যদিও ২০২০ সালে কোভিড-১৯-এর প্রাদুর্ভাব এই সাফল্যের গতিকে কিছুটা রুদ্ধ করেছে।

দক্ষিণ এশিয়ায় 'লাইফ এক্সপেক্টেন্সি' সবচেয়ে বেশি বেড়েছে ভুটানে- ১৩.৬ বছর৷ বাংলাদেশে ১৩.৩ বছর, নেপালে ১০.৪ বছর৷ পাকিস্তানে কিছুটা কম- আড়াই বছর।

১৯৯০ থেকে ২০২১ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় বৃদ্ধির হার বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ - ৭.৮ বছর। এই গবেষণার কো-অথর এবং ইন্সটিটিউট অফ হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের বিজ্ঞানী ডক্টর লিয়ান অং বলেছেন, তাঁদের গবেষণা থেকে গোটা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত একটি স্পষ্ট ছবি পাওয়া যাবে।


You might also like!