Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Water Tank Cooling Tips: দাবদাহে হাঁসফাঁস? ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার সহজ ঘরোয়া উপায়

Rooftop Water Tanks Cool in Summer Tips
Rooftop Water Tanks Cool in Summer Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভ্যাপসা গরমে ছাদের ট্যাঙ্কের জল প্রায় ফুটন্ত হয়ে ওঠে—তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায়েই এই সমস্যা অনেকটাই কমানো যায়।প্রথমত, ট্যাঙ্কের উপর সাদা বা হালকা রঙের রং করা যেতে পারে। এতে সূর্যের তাপ কম শোষিত হয়। দ্বিতীয়ত, ট্যাঙ্কটি ভিজে বস্তা বা কাপড় দিয়ে ঢেকে রাখলে জল অনেকটা ঠান্ডা থাকে। তৃতীয়ত, সম্ভব হলে ট্যাঙ্কের উপর ছাউনি বা শেড তৈরি করা উচিত, যাতে সরাসরি রোদ না পড়ে।এছাড়া ট্যাঙ্কের চারপাশে গাছপালা রাখলেও তাপমাত্রা কিছুটা কমে। এই সহজ উপায়গুলো মেনে চললে গরমের মধ্যেও ট্যাঙ্কের জল তুলনামূলক ঠান্ডা রাখা সম্ভব।

বাজারে ইনসুলেশন কভার বা জ্যাকেট কিনতে পাওয়া যায়, যা বিশেষ করে জলের ট্যাঙ্কের জন্যই তৈরি। তবে আপনি চাইলে ঘরোয়া উপায়েও এটি করতে পারেন। ট্যাঙ্কের চারপাশে থার্মোকলের শিট দিয়ে ভালো করে মুড়িয়ে দিন। এটি বাইরের তাপকে ভেতরে ঢুকতে বাধা দেবে। ফলে রোদের তেজ যতই থাকুক, ভেতরের জল তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে।

বিজ্ঞান বলে, সাদা রং তাপ প্রতিফলন করে। আপনার জলের ট্যাঙ্কটি যদি কালো বা গাঢ় রঙের হয়, তবে তা দ্রুত তাপ শোষণ করে জল গরম করে দেয়। এক্ষেত্রে ট্যাঙ্কের গায়ে সাদা এনামেল পেইন্ট করতে পারেন। আরও সস্তা সমাধান চাইলে চুন ও ফেভিকলের মিশ্রণ দিয়ে ট্যাঙ্কের বাইরের দিকে মোটা প্রলেপ দিন। এতে রোদের প্রতিফলন ঘটবে এবং জল ঠান্ডা থাকবে।ট্যাঙ্কটি যদি সরাসরি রোদে থাকে, তবে তার ওপরে একটি শেড বা ছাউনি তৈরি করুন। বাঁশের চাটাই বা গ্রিন নেট ব্যবহার করে ট্যাঙ্কের ওপরে একটা আড়াল তৈরি করলে সরাসরি রোদ আর ট্যাঙ্কে পড়বে না। এতে জলের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

অনেক সময় ট্যাঙ্ক ঠান্ডা থাকলেও পাইপ দিয়ে আসার সময় জল গরম হয়ে যায়। কারণ প্লাস্টিকের পাইপগুলো রোদে গরম হয়ে থাকে। তাই পাইপগুলোকেও ইনসুলেশন টেপ বা পাটের দড়ি দিয়ে জড়িয়ে রাখলে কল দিয়ে বেরোনো জল অনেকটাই ঠান্ডা পাওয়া যাবে। এই সহজ পদ্ধতিগুলো আজই ট্রাই করে দেখুন। দেখবেন, বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করলেও আপনার স্নানের জল থাকবে একদম আরামদায়ক।


You might also like!