Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Home remedy for nails: হাতের নখ কিছুতেই বাড়ছে না? চিন্তা কি? কিছু ঘরোয়া উপায় মেনে চললেই অনায়াসে বাড়বে নখ

Nail Care
Nail Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রত্যেক মহিলাই চান তাঁর হাতের লম্বা নখের কারণে তাঁদের হাতের সুন্দরতা আরো বৃদ্ধি পাক। তাই অনেকেই নানা উপায় নখের যত্ন নিয়ে থাকেন এবং নখ লম্বা করতে উৎসাহী হয়ে ওঠেন। তবে লম্বা নখ সহজে যত্ন করা সহজ হয়ে ওঠে না। তবে কয়েকটি টোটকা রয়েছে, যেগুলির উপর ভরসা রাখলে নখ দ্রুত বাড়বে।


১) লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতি দিন এক ফালি লেবুর টুকরোয় নারকেল তেল নিয়ে নখে ঘষতে পারেন। রোজ এমনটা করলে নখ ভাঙবে না।


২) রক্ত সঞ্চালনে সমস্যার কারণেও নখ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে অলিভ অয়েল কাজ করে ম্যাজিকের মতো। একটি পাত্রে কিছুটা অলিভ অয়েল গরম করে নিন। এর পর অন্তত ৫ মিনিট নখে মালিশ করুন। প্রতি দিন ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত এটি করলে খুব সহজেই নখ বাড়বে।


৩) মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করেন অনেকেই। তবে হাত ধোয়ার পর মোটেই ময়েশ্চারাইজার ব্যবহার করেন না কেউ। নখ শুষ্ক হয়ে গলে দ্রুত ভেঙে যায়। তাই হাত শুষ্ক হলেই ক্রিম ব্যবহার করুন।

You might also like!