Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

2 months ago

Footwear Care Guide: সময় বাঁচাতে ওয়াশিং মেশিনেই জুতো পরিষ্কার! তবে মানতে হবে কিছু জরুরি নিয়ম

Shoe Washing Machine Tips
Shoe Washing Machine Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে কাদামাখা জুতো পরিষ্কার করার সময় অনেকেরই থাকে না। ফলে দিনের পর দিন নোংরা জুতো পড়েই থাকে ঘরের এক কোণে। কিন্তু এতে যেমন জুতোর ক্ষতি হয়, তেমনই স্বাস্থ্যগত দিক থেকেও তা ঠিক নয়। তাই অনেকেই এখন ভরসা রাখছেন ওয়াশিং মেশিনের উপর। তবে যত্রতত্র জুতো মেশিনে ঢুকিয়ে দিলেই চলবে না—মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।

∆ মেনে চলুন নিম্নলিখিত নিয়মগুলি -

১) সবার আগে মনে রাখতে হবে সব ধরনের জুতো মেশিনে কাচা যায় না। ক্যানভাস, নাইলন, মেশ আর কটনের জুতোগুলি সহজেই মেশিনে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। কিন্তু লেদার, সুয়েদ আর ফোম-বেস্‌ড জুতোগুলি কখনওই মেশিনে কাচা সম্ভব নয়।

২) জুতো মেশিনে ধুতে দেওয়ার আগে ফিতেগুলি অবশ্যই খুলে নিতে হবে। না হলে ফিতেগুলি খুব একটা পরিষ্কার হবে না।

৩) জুতোগুলি লন্ড্রি ব্যাগ বা বালিশের কভারের মধ্যে ভরে তার পর মেশিনে দিন। জুতো ছাড়া কয়েকটি পুরনো তোয়ালেও মেশিনে ভরে দিন। এতে মেশিনে ভারসাম্য ঠিক থাকবে, আওয়াজও কম হবে।

৪) জুতোগুলি খুব বেশি ক্ষারযুক্ত সাবানে ধোবেন না। মৃদু তরল সাবান ব্যবহার করুন।

৫) ওয়াশিং মেশিনে কাচা পোশাক সাধারণত পাশে থাকা ড্রায়ারে দিয়ে অর্ধেক শুকিয়ে নেওয়া হয়। কিন্তু জুতোর ক্ষেত্রে এই ভুল করবেন না। ড্রায়ারে শুকোতে দিলে জুতোগুলিতে ভাঁজ পড়ে যাবে। এর বদলে খোলা হাওয়ায় সাধের জুতোগুলি শুকিয়ে নিন।

সঠিক নিয়ম মেনে ওয়াশিং মেশিন ব্যবহার করলে সহজেই কম সময়ে জুতো পরিষ্কার রাখা সম্ভব—আর আলসেমিরও কোনও অজুহাত থাকে না।

You might also like!