Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Workplace Secrets: অফিস ব্যাগেই লুকিয়ে কেরিয়ারের বাধা! পদোন্নতি পেতে আজই সরিয়ে রাখুন এই ৫ জিনিস

Office Bag Vastu Career Growth
Office Bag Vastu Career Growth

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অফিসে নিয়ম মেনে কাজ করছেন, সময় দিচ্ছেন, পরিশ্রমেও কোনও খামতি নেই—তবুও যেন কেরিয়ারে এগোচ্ছেন না? এরই মধ্যে জুনিয়র সহকর্মীরা একের পর এক পদোন্নতি পাচ্ছেন, আর আপনি রয়ে যাচ্ছেন একই জায়গায়। অনেকেই এর কারণ খোঁজেন ভাগ্যে বা অফিস রাজনীতিতে। তবে বাস্তুশাস্ত্র বলছে, সমস্যার উৎস লুকিয়ে থাকতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী—অফিস ব্যাগে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ব্যাগের ভিতরে জমে থাকা কিছু জিনিস অজান্তেই নেতিবাচক শক্তি তৈরি করে, যা কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে। তাই উন্নতির পথে বাধা কাটাতে আজই নজর দিন আপনার ব্যাগে, এবং এই ৫টি জিনিস দ্রুত সরিয়ে ফেলুন।

* সুগন্ধি ও প্রসাধনী: সাজগোজের নেশা থাকা ভালো। কিন্তু সেই সরঞ্জাম অফিসের ব্যাগে রাখা শুভ নয়। বিশেষ করে সুগন্ধি বা পারফিউম ব্যাগে বয়ে নিয়ে যাবেন না। বাস্তু মতে, পারফিউমে অ্যালকোহল থাকে। এটি মনের একাগ্রতা নষ্ট করে। কাজে মনোযোগ কমিয়ে দেয়। এছাড়া কসমেটিকস পাউচ নেগেটিভ এনার্জি তৈরি করে। এটি আপনার উন্নতির পথে প্রধান বাধা হতে পারে।

* ধারালো সামগ্রী: ব্যাগের কোণে নেল কাটার বা ছোট ছুরি পড়ে নেই তো? এই সামান্য অভ্যেস আপনার সর্বনাশ করতে পারে। বাস্তু মতে, ব্যাগে ধারালো বস্তু রাখা মানেই অশান্তিকে আমন্ত্রণ জানানো। এটি বস ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এই সব জিনিস রাহু ও মঙ্গলের নেতিবাচক প্রভাব বাড়িয়ে দেয়। ফলে অহেতুক বিবাদ বাড়ে।

* ব্যক্তিগত স্বাস্থ্যবিধি: টুথব্রাশ বা চিরুনি ব্যাগে রাখা একদম বন্ধ করুন। ব্যক্তিগত হাইজিন প্রোডাক্ট ব্যাগের ভেতর রাখা বাস্তুসম্মত নয়। স্যানিটারি ন্যাপকিন বা মাউথ ফ্রেশনারও ব্যাগে রাখা উচিত নয়। এই সব বস্তু থেকে নির্গত শক্তি যথেষ্ট ক্ষতি করে। প্রয়োজনে এই সামগ্রী অফিসের ড্রয়ারে রাখুন। কিন্তু ব্যাগের ভেতর রাখা ত্যাগ করুন।


* নোংরা কাপড় ও রুমাল: ব্যাগে ভুলেও নোংরা কাপড় রাখবেন না। ব্যবহার করা রুমাল বা মোজা ব্যাগে ফেলে রাখা অমঙ্গলের লক্ষণ। এটি মানসিক ক্লান্তি ও বিরক্তি বাড়ায়। আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার এটি একটি বড় কারণ। প্রতিদিন ব্যাগ পরিষ্কার করে নতুন রুমাল রাখুন।

* অপ্রয়োজনীয় জঞ্জাল: ব্যাগের ভেতর অনেক সময় পুরোনো রসিদ বা কাগজ জমে থাকে। এই সব বাজে কাগজ আপনার কেরিয়ারের ক্ষতি করে। জট পাকানো তার বা অকেজো পেন অবিলম্বে সরিয়ে ফেলুন। এগুলো মানসিক অস্থিরতা বাড়ায়। পরিষ্কার ব্যাগে কাজ করলে পজ়িটিভ পরিবর্তন আসবেই।

তাই দেরি না করে আজই ব্যাগ গুছিয়ে ফেলুন—হয়তো এখান থেকেই খুলে যাবে সাফল্যের দরজা।  

You might also like!