Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Viral : সাইকেল চালাতে চালাতে স্কিপিং করে চলেছে এক তরুণী

Viral
Viral

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনুশীলন ও সাধনা থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। তা প্রমাণ করলো বুশরা নামে এক তরুণী। একটি ভিডিওতে দেখা যাচ্ছে,এক তরুণী সাইকেল চালানোর সময় ঝুঁকিপূর্ণ স্টান্ট করছেন। বুশরা নামে পরিচিত ওই তরুণীকে ভিডিয়োতে সাইকেল চালাতে চালাতে স্কিপিং করতে দেখা যায়।


 অসাধারণ নিপুনতার সঙ্গে হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছে বুশরা। ভিডিয়ো ক্লিপটিতে দেখা যায়, একটি মনোরম হাইওয়ে ধরে সাইকেল চালাচ্ছেন বুশরা। তবে চমকটা অন্য জায়গায়। তিনি যে শুধুই সাইকেল চালাচ্ছেন, তা নয়। মাল্টি টাস্কিংয়ে পারদর্শী এই তরুণী একইসঙ্গে স্কিপিংও করছে। দুই চাকার নীচ দিয়ে ঘুরে আসছে সেই স্কিপিংয়ের দড়ি। তার পোশাকের সঙ্গে রয়েছে '2023' লেখা একটি ছোটো প্ল্যাকার্ড। সেই শিরোনাম সবাইকে চমকে দেয়।


 ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই তরুণী খুবই সপ্রতিভ। কোনো ভয় চোখে-মুখে নেই।ভিডিয়োটির সঙ্গে রয়েছে একটি ক্যাপশন। সেখানে তরুণীটি হিন্দিতে লেখেন, ‘চারো তরফ হ্যায় ২০২৩ কে চারচে অউর স্কিপিং ক্যাসি লাগি (অর্থাৎ সব জায়গায় ২০২৩ নিয়ে চর্চা চলছে, আপনার আমার স্কিপিং করা কেমন লাগল?)’

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেরই বেশ পছন্দ হয় স্টান্টটি। তরুণীর ভারসাম্য রাখার দক্ষতা এবং সমন্বয় দেখে অনেকেই অবাক হয়ে যান। তরুণীর নিয়মিত অনুগামীরা তার প্রশংসা করেছেন এবং লাভ রিয়্যাক্ট দিয়ে কমেন্ট সেকশনটি ভরিয়ে তোলেন। ধন্য তুমি বুশরা।

You might also like!