Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Weather Forecast: সোমবার ভোটের বাংলায় আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা

Worries about the weather in Bengal for polling on Monday
Worries about the weather in Bengal for polling on Monday

 

কলকাতা: ফের ফিরেছে অসহ্য গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার রাজ্যের মোট সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে। তবে সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। পঞ্চম দফার নির্বাচনে ভিজতে পারে বাংলা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত।  রবিবার গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলায় গরম ও অস্বস্তি।

রবিবার মোটের উপর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে।

সোমবার পঞ্চম দফায় রাজ্যের সাত লোকসভা আসনে ভোটাভুটি। ওইদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবারেও ভিজতে পারে বাংলা।

You might also like!