Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Weather Forcast: পশ্চিমী ঝঞ্ঝায় বিপাকে শীত, মহানগরীতে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৯ জানুয়ারি : মাঝে দু'দিন পারদ-পতনের পর ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার কলকাতায় বৃদ্ধি পেল তাপমাত্রা, এমনটাই অবশ্য পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্য এবার বিপাকে পড়েছে শীত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি নতুন করে আরও দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। আগামী কিছু দিন ২-৪ দিন পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানেই, স্বাভাবিকভাবে শীতও কমবে। আপাতত ভোর ও রাতেই হালকা শীতের আমেজ অনুভূত হবে।

You might also like!