kolkata

2 years ago

Kolkata Traffic Update : শুক্রের শহরে কি বলছে শহর কলকাতার ট্রাফিক আপডেট?

Kolkata Traffic (File Picture )
Kolkata Traffic (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার শহর কলকাতার যান চলাচলের পরিস্থিতি কেমন? কোন পথ ধরে গেলে জ্যামের কবলে পড়বেন না আপনি?

কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে শহরের যান চলাচলের গতি সর্বত্র স্বাভাবিক। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। শহরের কোনও রাস্তায় এই মুহূর্তে যানজটের কোনও খবর নেই। বিমানবন্দর যাওয়ার পথ ইএম বাইপাস ও ভিআইপি রোডে স্বাভাবিক রয়েছে যান চলাচল। শুক্রের কলকাতায় বড় কোনও মিছিল না থাকলেও রয়েছে একাধিক মিছিল। সেই কারণে শহরের যান চলাচল সাময়িক বাধাপ্রাপ্ত হতে পারে। কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, ১২টা নাগাদ রয়েছে একটি মিছিল। মুরলীধর সেন লেন থেকে ওই মিছিল বেরিয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং অবধি যাবে। এই মিছিলে ১০০-১২০ জনের মতো জমায়েত হবে।

দুপুর ২টো নাগাদ স্টেটম্যান হাউজ থেকে গান্ধী মূর্তি অবধি একটি মিছিল রয়েছে। এই মিছিল মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশ অবধি যাবে। এই মিছিলে ১ হাজার জনের বেশি জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেটিয়াবুরুজেও রয়েছে একটি মিছিল। জব্বরহাটের কাছে একটি প্রতিবাদ মিছিল হবে। সেখানে দেড় হাজার জনের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

You might also like!