Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast : সামান্য বেড়ে কলকাতার তাপমাত্রা পৌঁছল ২২.২ ডিগ্রিতে, আবহাওয়া এখনও রয়েছে মনোরমই

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৬ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রোদের তাপ আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। আগের দিনের তুলনায় সোমবার সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, এদিন মহানগরীর তাপমাত্রা বেড়ে ২২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিনই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা এমনই থাকবে আবহাওয়া। খুব বেশি গরম থাকবে না, আবহাওয়া থাকবে মনোরমই। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার দোলের দিন মনোরমই থাকবে কলকাতার আবহাওয়া।


You might also like!