Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

kolkata

3 years ago

Weather Forecasat : তিলোত্তমায় পারদের ওঠানামা লেগেই রয়েছে, শীতের প্রত্যাবর্তনের আর সম্ভাবনা নেই

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১২ ফেব্রুয়ারি : কলকাতায় তাপমাত্রার পারদের ওঠানামা লেগেই রয়েছে, রবিবারও উপরের দিকেই ছিল কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। এ বছর নতুন করে ঠান্ডা পড়ার আর কোনও সম্ভাবনা নেই।

আবহবিদরা জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রা এবার বৃদ্ধি পাবে। তবে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা দেখা যেতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। চলতি বছর শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে, ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি ফের কিছুটা তাপমাত্রার পারদ নামতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।


You might also like!