নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত দুই, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

murder of a Trinamool Congress worker
murder of a Trinamool Congress worker

 

নৈহাটি, ৩১ অক্টোবর : উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দু'জনকে রবিবার রাতে গ্রেফতার করেছে আমডাঙা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবদাসপুরে আচমকা হানা দেন কয়েক জন দুষ্কৃতী। পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়, সেই সঙ্গে বোমাও ফাটায় দুষ্কৃতীরা।

এই ঘটনায় গুলিবিদ্ধ হন এলাকার তৃণমূল কর্মী জাকির হোসেন। তাঁকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। তাঁর শরীরের তিন জায়গায় গুলি লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয় জাকিরের। নৈহাটির এই বোমা-গুলিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রবিবার রাতে আসিফুল রহমান ওরফে বাচ্চা এবং ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দু'জনের বয়সই ১৮ বছর। পুলিশ জানিয়েছে, ধৃত আসিফুল শিবদাসপুরের কন্দপুকুর গ্রামের বাসিন্দা। ফারুকের বাড়ি আমডাঙার শিকারিরা গ্রামে। তাঁদের দু'জনের কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…