Nishit Pramanik : নিশীথ প্রামাণিকের গ্রেফতারি নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করতে চায় তৃণমূল

Nisith Pramanik
Nisith Pramanik

 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরোয়ানা নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছে তৃণমূল। দলের দুই সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন এ ব্যাপারে রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। তা পাওয়া গেলে রাজ্যের সাত সাংসদ সুদীপ ও ডেরেকের নেতৃ্ত্বে দিল্লি যাবেন রাষ্ট্রপতির কাছে দরবার করতে।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে আলিপুরদুয়ার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জেলায় জেলায় তৃণমূল তা নিয়ে সংগঠিত প্রচারেও নেমে পড়েছে। শাসকদলের নেতারা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোশ খুলে দেওয়া হবে। বৃহস্পতিবারই কোচবিহারে ১৬টি গ্রামীণ ব্লকের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করে তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সোনা চুরির অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এটা জেলার তথা উত্তরবঙ্গবাসীর পক্ষে চরম লজ্জার ঘটনা। এর প্রতিবাদে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখানোর কর্মসূচি গ্রহণ করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…