Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Basanti Highway: মর্মান্তিক দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে! মৃত বাইক আরোহী

Tragic accident on Basanti highway! Dead biker
Tragic accident on Basanti highway! Dead biker

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সাতসকালেই। বাইক আরোহীর প্রাণ গেল গাড়ির ধাক্কায়।

বৃহস্পতিবার সকালে বাসন্তী থানার অন্তর্গত চড়াবিদ্যা এলাকার বাসন্তী হাইওয়ের উপরে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বোদন রায় (২৮)। বাড়ি জীবনতলা থানার মঠেরদিঘি এলাকায়। জীবনতলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক গাড়ি-সহ চালক সঞ্জয় কয়ালকে আটক করে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে সরবেড়িয়া থেকে ক্যানিংয়ের দিকে আসছিলেন বোদন রায়। অন্যদিকে চারচাকা গাড়িটি সরবেড়িয়ার দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘাতক গাড়িটি আটক করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। গাড়ি বা বাইকটি কি নিয়ন্ত্রণ হারিয়েছিল বা ভুল পথে চলে এসেছিল গাড়িটি, তা তদন্ত করে দেখছে পুলিশ।

You might also like!