Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Kunal Ghosh :“অসাধু ডাক্তারচক্রের এখনও কোনও বিচার হল না”, কটাক্ষ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর জি কর-এ তরুণী চিকিৎসকের হত্যা-ধর্ষণে ধৃত দুই সরকারি আধিকারিকের সিবিআই তদন্তে জামিনমুক্তির পর ‘অসাধু ডাক্তারচক্র’-কে কটক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

 কুণাল বলেন, '‘মিডিয়া ট্রায়াল হয়ে গেল। এর মদতে এই হয়েছে, ওই হয়েছে বলা হল, এ প্রভাবশালী, পুলিশ খারাপ, প্রশাসন খারাপ সব হয়ে গেল। শুধু যে ডাক্তাররা সরকারি জায়গায় কর্মবিরতি করে বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা দিলেন, কোটি কোটি টাকা স্বাস্থ্যসাথী দিয়ে নার্সিংহোমে ভরালেন, নিজেদের পকেট ভরলেন, সেই অসাধু ডাক্তারচক্রের এখনও কোনও বিচার হল না। অনেক শুনেছিলাম, সিবিআই পেয়েছে তদন্তের ভার, এবার কী হল?'’

চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া ও সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছেন। রাজপথে হেঁটেছেন। লালবাজার অভিযান করেছেন। অনশন করেছেন। কিন্তু তার পরেও দুই মূল অভিযুক্ত সিবিআই-এর মামলায় জামিন পাওয়ায় অবশ্য হতাশ তাঁদের অনেকেই।

You might also like!