kolkata

2 years ago

Weather forecast of Bengal : ৯ সেপ্টেম্বরের পর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি; বাড়বে গরম, ঘাটতির পরিমাণ ২৬ শতাংশ

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর  : নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে, তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখাও। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, ৯ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টি কমবে। ফের গরমের দাপট বাড়বে ১০ ও ১১ সেপ্টেম্বর। বুধবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে। একটি ঘূর্ণাবর্তও রয়েছে। দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখাও। মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। বুধবার রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী ৭ এবং ৮ সেপ্টেম্বর বৃষ্টিপাত হবে। পরদিন ৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমবে। সামান্য তাপমাত্রা বৃদ্ধি পাবে ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিন হালকা ধরনের বৃষ্টিপাত হবে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, ১০ ও ১১ তারিখ গরম বাড়বে। এ পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ রয়েছে দক্ষিণবঙ্গে ২৬ শতাংশ ও কলকাতায় ২৮ শতাংশ।


You might also like!